ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর বাজারে চরভদ্রাসন বাজার ব্রীজ(সবুজ চত্বর)থেকে চরভদ্রাসন বাজার মসজিদ পর্যন্ত প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগে থাকে। এতে মানুষের চরম ভোগান্তির মধ্যে পরছে।এর প্রতিকারে চরভদ্রাসন প্রশাসনের এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায় নি।
চরভদ্রাসন বাজার ব্যবসায়ী সিফাক হোসেন বলেন,চরভদ্রাসন বাজার ব্রীজ হতে প্রতিদিন যানজট লেগে থাকে। গাড়ি গুলো নিয়ম না মেনে চালানোর কারনে প্রতিদিন দুর্ঘটনা ও মারামারির ঘটনা ঘটছে।এখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা অত্যান্ত জরুরি।
চরভদ্রাসন এক হোটেল ব্যবসায়ী বলেন, চরভদ্রাসন অটো,রিক্সা, সিএনজি এলোমেলো ভাবে পার্কিং করায় যানজট সবসময় লেগেই থাকে।ট্রাফিক ব্যবস্থা না থাকায় এরা আইন মেনে চলে না।ট্রাফিক ব্যবস্থা চালু করলে অনেকটাই যানজট নিরসন হবে।
সংবাদ শিরোনাম ::
চরভদ্রাসনে যানজটে অতিষ্ঠ জনগন
-
চরভদ্রাসন প্রতিনিধি - আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















