ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, বিক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর

নীলফামারীতে বেপরোয়া গতিতে একটি বাস কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময়ে বাসটি আটক করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে জেলার জলঢাকা উপজেলার বাজারে বাসটিকে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা রাজিয়া নামে একটি বাস চালক দ্রুত গতিতে চালিয়ে ডিমলা উপজেলার চাপানি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় জলঢাকা সড়কে আরও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময়ে বেপরোয়া গতি ও দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা জলঢাকা বাজারে বাসটিকে আটক করে। সেখানে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে জলঢাকা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে হতাহতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, বিক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর

আপডেট সময় ১২:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬