ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত চার সিটিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশুর টিকা সম্পন্ন ৩ কোটি টাকা দিয়ে বদলি! এক বছরে ২০ কোটির সম্পদের অভিযোগ সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে হয়তোবা আরো ৩ বছর জাতীয় দলে খেলতে পারতাম : রুবেল ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে নিজ এলাকায় আসা কর্মজীবী ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার ভাড়াকৃত লঞ্চটি। নির্ধারিত সূচি অনুযায়ী ‘রয়েল ক্রুজ-২’ নামের লঞ্চটি বিকেল ৪টার পর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লঞ্চটি চাঁদপুর অতিক্রম করে ঢাকার সদরঘাটে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে গ্রামে ফেরা বহু কর্মজীবী মানুষ ভোট শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া ও অনিরাপদ যাত্রার মতো নানা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে নিম্নআয়ের চাকরিজীবী ও শ্রমজীবী ভোটারদের জন্য বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়ায়। এসব দুর্ভোগ বিবেচনায় নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, নির্বাচনের পর সাধারণ মানুষের যাতায়াত সংকট নিরসনে এমন পদক্ষেপ বিরল। ফলে ঢাকাগামী কর্মজীবী মানুষদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, গলাচিপা-দশমিনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকেই এই ছোট উদ্যোগ। ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটার ভাই-বোনেরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গনে এটিকে জনসম্পৃক্ততা ও দায়বদ্ধতার একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

আপডেট সময় ০৬:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬