ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

বিপুল ভোটে ষষ্ঠবারের মতো এমপি কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৫৯,২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,০৯,৫৯৯ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে মুরাদনগরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘ ১৮ বছর পর মুরাদনগরের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিজয়ের প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন,
“এই বিজয় আমার একার নয়, এটি মুরাদনগরের গণমানুষের বিজয়। আমি অতীতের মতোই মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও আধুনিক মুরাদনগর গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাই আমার। আমি সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রথম অঙ্গীকার।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু একটি আসনের বিজয় নয়। এটি দীর্ঘ সময় পর মুরাদনগরের ভোটারদের প্রত্যাশা ও রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা। স্থানীয় নেতাকর্মীরা এটিকে “জনতার রায়” হিসেবে অভিহিত করেছেন। বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় মিছিল ও আনন্দ উদযাপন করতে দেখা যায় সমর্থকদের। সর্বত্র ছিল উৎসবের আমেজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

বিপুল ভোটে ষষ্ঠবারের মতো এমপি কায়কোবাদ

আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬