ঝিনাইদহের কালীগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে সংঘাতে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার নিমতলা, কোলা, বারোবাজার, হেলাই গ্রামে এসকল সংঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহতদের যশোর সদর হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
এদিকে শহরের নিমতলা ধান হাটে অবস্থিত সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কার্যালয়ে শুক্রবার বেলা ১১ টার দুকে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় খোকন, ইভন ও জবেদ আলী নামে তিন বিএনপি নেতাকে পিটিয়ে আহত করা হয়। আহত জবেদ আলী কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে। দূর্বৃত্বরা পাঁচটি মোটরসাইকেল এবং আসবাবপত্র ভাংচুর করেছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ-৪ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের মারধর করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, কিছু দূর্বৃত্ত অতর্কিত হামলা করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন পরবর্তী এ সহিংসতায় কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে ৮৪, ঝিনাইদহ – ৪ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আবু তালেব জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও বিএনপি সমর্থিত প্রার্থী রাশেদ খান।
ঝিনাইদহ প্রতিনিধি 
























