ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেলার সবকটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।
সারা দেশে এক যোগে ১২/০২ /২০২৬ ইং রোজ বৃহস্পতিবার গণভোট হয়।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর আংশিক) আসনে সেলিমুজ্জামান সেলিম। তিনি ৭১ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর – কাশিয়ানী আংশিক) আসনে ডা: কে এম বাবর। তিনি ৪০০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩০৩৯ ভোট।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার তিনটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণভোট সম্পর্কিত ভোটগ্রহণও একই সঙ্গে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে, বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পঙ্কজ বিশ্বাস গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 
























