মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মৌলভীবাজার শহরের শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে পরিবারসহ কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা জানান, উৎসবের আমেজে তারা নির্ভয়ে ভোট দিতে পেরে সন্তুষ্ট।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মৌলভীবাজার প্রতিনিধি 
























