ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

কালিহাতীর একাধিক কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণের অভিযোগ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের একাধিক ভোটকেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের মেয়ে অভিযোগ করে জানান, বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের সমর্থকরা কয়েকটি কেন্দ্রে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছেন এবং কিছু ভোটারকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন।

অভিযোগ ওঠা কেন্দ্রগুলো হলো—রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২নং ওয়ার্ড), সরকারি শামসুল হক কলেজ (৬নং ওয়ার্ড), এলেঙ্গা উচ্চ বিদ্যালয় (৬নং ওয়ার্ড) এবং কুড়িঘুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪নং ওয়ার্ড), চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭নং ওয়ার্ড)

স্থানীয় সূত্রে জানা যায়, এসব কেন্দ্রে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন যে তাদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী জানান, এলেঙ্গা কলেজ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী, আনালিয়া বাড়ী, ঘুনি সালেংকা ও বানিরাসহ আরও কয়েকটি কেন্দ্র বিএনপির দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, অন্য প্রার্থীর এজেন্ট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

কালিহাতীর একাধিক কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণের অভিযোগ

আপডেট সময় ০১:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬