ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রিটার্ন দাখিলের শেষ দিন আজ

আয়কর রিটার্ন দাখিল করার শেষ দিন আজ। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় আজ আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন করদাতারা।

এ বিষয়ে এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. জাহিদ হাছান বলেন, আইন অনুযায়ী করদাতারা আজ রিটার্ন দাখিল করার সুযোগ পাবে। যেহেতু আয়কর রিটার্ন দাখিল করার শেষ দুদিন ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন, তাই প্রথম কর্মদিনে করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলেও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক মাস বৃদ্ধি করেছিল এনবিআর।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে।  ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল।

করদাতাদের প্রত্যাশা পূরণে এবারও এক ছাদের নিচে আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। তবে দেশের ৩১টি কর অফিসে পুরো ১ নভেম্বরে মেলার পরিবেশে করদাতাদের সেবা দেওয়া হয়। আয়কর নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে রিটার্ন দাখিলের বিকল্প নেই ই-টিআইএনধারীদের। তা না হলে পড়তে হবে নানা জটিলতায়।

এ ছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রিটার্ন দাখিলের শেষ দিন আজ

আপডেট সময় ০১:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩