ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ওই দিন থেকেই তার বরখাস্ত কার্যকর হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রকল্পের অর্থ থেকে তিনি প্রায় ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

বর্তমানে সাইফুজ্জামান লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত ছিলেন। সেই সময় ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর ডব্লিউ-১ প্যাকেজের আওতায় অনাবাসিক ভবন খাতের কাজ বাস্তবায়নে ডিপিপি, আরডিপিপি কিংবা এইচওপিইর অনুমোদন ছাড়াই বিধি বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ করেন বলে অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উঠে আসে, একটি প্যাকেজকে অবৈধভাবে আটটি ভাগে বিভক্ত করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। এসব প্যাকেজে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ছাড়া প্রকল্পের মূল ঠিকাদার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিবর্তে অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩–২০২৪ অর্থবছরে বিল পরিশোধ করা হয়, যদিও তারা কোনো কাজই সম্পন্ন করেনি।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকাণ্ড সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের শামিল, যা দুর্নীতির আওতাভুক্ত। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬