ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর কাছে পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন বাড়ি ভাড়ায় সচিবকে ছাড়িয়ে গেলেন কলেজের অধ্যক্ষ পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

লালপুর-বাগাতিপাড়ায় দুটি স্পেশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: ব্যারিস্টার পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “বিএনপি ভাঙা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র বিএনপির একটি কর্মীকেও সরাতে পারেনি।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ধানের শীষ ভাঙা যায় না, বিএনপি ভাঙা যায় না। আমরা একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই নতুন প্রজন্মের জন্য। এমন একটি পরিবেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান-সব ধরনের ভেদাভেদ ভুলে সবাই শুধু বাংলাদেশি হিসেবে পরিচিত হবে।”
প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন কটূক্তির জবাবে ব্যারিস্টার পুতুল বলেন, “সব সময় জবাব দিতে হয় না। জবাব দিতে হবে ১২ তারিখ ব্যালটের মাধ্যমে। জবাব হবে উন্নত লালপুর-বাগাতিপাড়া গড়ার মাধ্যমে, আমার মা-বোনদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে এবং যুব সমাজের উন্নয়নের মধ্য দিয়ে।”
প্রতিপক্ষদের উদ্দেশ্যে বলেন- দেখুন আড়বাবে বিএনপি’র গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “লালপুর-বাগাতিপাড়ার ধানের মধ্যে কোনো চিটা থাকবে না। এই গ্রামের, এই ওয়ার্ডের, এই ইউনিয়নের, এই উপজেলার মা-বোনেরা ও ভাই-বোনেরাই চিটা একে একে ফেলে দেবে।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং অর্ধেক পুরুষ, সেখানে শুধু পুরুষ এগিয়ে গেলে দেশ এগোতে পারে না। নারী-পুরুষ উভয়কে নিয়েই দেশ গড়তে হবে।”
ব্যারিস্টার পুতুল ঘোষণা দেন, লালপুর–বাগাতিপাড়া এলাকায় দুটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান থাকবে শুধুমাত্র নারীদের জন্য এবং অপরটি থাকবে যুবকদের জন্য।
আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর কাছে পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

লালপুর-বাগাতিপাড়ায় দুটি স্পেশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: ব্যারিস্টার পুতুল

আপডেট সময় ১২:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬