ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৭টি মামলা করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৮টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬টি বাস, ৬টি ক্যাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০ সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা

আপডেট সময় ০১:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬