ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

মরুর বুকে বছরের শেষদিনে বিরাট-আনুশকা

ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন এইতো সেদিন। বাংলাদেশ থেকে ওয়ানডে আর টেস্ট মিশন শেষে দেশে ফিরতেই ছুটির আমেজে তিনি। পরিবার নিয়ে বেরিয়ে পড়লেন বিরাট কোহলি। বছরের শেষ প্রান্তে এসে কোন কাজই রাখলেন না ভারতের সাবেক অধিনায়ক। স্ত্রী বলিউড মহাতারকা আনুশকা শর্মা আর কন্যা ভামিকাকে নিয়ে চলে গেলেন মরুর বুকে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মা। সঙ্গে অবশ্যই তাদের কন্যা ভামিকা। বছরের শেষদিনটা আনন্দেই কাটছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে দুই তারকাই জানান দিলেন- বছরের শেষ দিনের উদযাপন চলছে নিজেদের মতো করেই!

সিরিজের আগে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়ে নিচ্ছেন কোহলি। দুবাইয়ে শনিবার ইংরেজি বছরের শেষ সূর্যোদয়ের সাক্ষী হয়ে থাকলেন তারা। ভক্তদের সঙ্গেও একটা ছবি ভাগাভাগি করে নিলেন কোহলি। যেখানে ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘২০২২ সালের শেষ সূর্যোদয়।’

দুবাইয়ে ছুটি কাটানোর একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন আনুশকাও। সেই ছবির কমেন্টে ভক্তরাও শুভেচ্ছায় সিক্ত করছেন বিরুস্কাকে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মরুর বুকে বছরের শেষদিনে বিরাট-আনুশকা

আপডেট সময় ০৫:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২