ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান

  • শফিউল মন্ডল
  • আপডেট সময় ০৫:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৯ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্র সমাজের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে আনুষ্ঠানিক এক অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন— মোঃ আশরাফুল ইসলাম (সভাপতি), মোঃ রিফাত (সাধারণ সম্পাদক), মোঃ ওমর ফারুক ও মোঃ ফিরোজ (সহ-সভাপতি), মোঃ দুলাল, মোঃ খায়রুল (সম্পাদক) ছাড়াও মোঃ মনির, মোঃ রবিউল, মোঃ রনি, মোঃ জিন্নুরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে যোগদানকারীরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সততা, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা সম্পূর্ণ সচেতনভাবে ও সুস্থ মস্তিষ্কে আমাদের পূর্বের সংগঠন থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জুবদরগঞ্জ) আসনের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, আদর্শিক ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, তারাগঞ্জ যুব জামায়াত বিভাগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন দপ্তরের নেতাকর্মীরা। তারা নতুন সদস্যদের সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দের মতে, ছাত্র সমাজের একটি বড় অংশের এই যোগদান তারাগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় পার্টির একটি অঙ্গসংগঠন হিসেবে পরিচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ০৫:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬