ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ পীরগঞ্জের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

‘নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ’

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

রোববার (১৮ জানুয়ারি) নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের কর্মকর্তা, সদস্যসহ সংশ্লিষ্টদের উদ্দেশে একগুচ্ছ নির্বাচনী নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার বলেন, সরকার আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও অবাধ। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।

পুলিশ সুপার সকালে নাইক্ষ্যংছড়িতে পৌঁছলে থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার একটি সশস্ত্র দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

থানা সূত্রে জানা যায়, অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার নাইক্ষ্যংছড়ি থানা ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি থানা ভবনের বিভিন্ন সেরেস্তা, অফিস, ব্যারাকসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স, পাশাপাশি ডিএসবি ও নাইক্ষ্যংছড়ি জোনে দায়িত্ব পালনরত সদস্যদের উদ্দেশ্যে বিভাগীয় উপদেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

‘নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ’

আপডেট সময় ০৮:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬