ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ পীরগঞ্জের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

গায়ক আরমান মালিক হাসপাতালে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

ভারতীয় গায়ক আরমান মালিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার খবর দিয়ে অনুরাগীদের উদ্বিগ্ন করে তুলেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও ঠিক কী কারণে হাসপাতালে যেতে হয়েছিল, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি আরমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত কয়েক দিন শারীরিকভাবে ভালো কাটেনি।

হাসপাতাল থেকে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে হাতে স্যালাইনের লাইন দেখা যায়। একই সঙ্গে যদিও আশ্বস্ত করেছেন, এখন তিনি অনেকটাই ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আজ রবিবার এক্স (প্রাক্তন টুইটার)-এ হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করে আরমান লেখেন, ‘গত কয়েক দিন একদমই ভালো যায়নি, তবে এখন ঠিক আছি। এবার একটু বিশ্রাম নিয়ে নিজেকে আবার গুছিয়ে নেওয়ার সময়।

এই পোস্ট দেখেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভরে ওঠে ‘গেট ওয়েল সুন’ ও দ্রুত আরোগ্যের শুভেচ্ছায়।
এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতেও আরমান একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘এ বছর যাদের যত্ন নেওয়া দরকার, সেই তালিকায় নিজেকেও রাখতে ভুলবেন না।’ অনেকের মতে, এই বার্তার মধ্যেই নিজের সুস্থতার গুরুত্ব তুলে ধরেছেন শিল্পী।

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই অন্য একটি কারণে খবরের শিরোনামে এসেছিলেন আরমান।

তিনি অনুরাগীদের উদ্দেশ্যে আবেদন জানান, যেন তাকে ও তার ভাই সঙ্গীত পরিচালক-গায়ক আমাল মালিককে একে অপরের সঙ্গে তুলনা করা বন্ধ করা হয়। আরমান লেখেন, তাদের দু’জনের পথ আলাদা হলেও একে অপরের সাফল্যে তারা সবসময়ই আনন্দ পান। তুলনার বদলে সবাইকে একসঙ্গে এগিয়ে চলার বার্তাও দেন তিনি।
আরমানের পাশে দাঁড়িয়ে আমালও অনুরাগীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ভাইকে আঘাত করা মানে তাকেও আঘাত করা।

তাদের মধ্যে কোনও বিভেদ নেই এবং সকলকে ভালবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমাল।

আরমান বর্তমানে তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছেন। বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিয়মিত কাজ করছেন। এবং বিভিন্ন ভাষায় গান গেয়ে নিজের পরিচিতি আরো বিস্তৃত করছেন। নতুন বছরের জন্য তার ঝুলিতে রয়েছে একাধিক নতুন গান ও প্রোজেক্ট, যা নিয়ে অনুরাগীদের মধ্যেও প্রবল উত্তেজনা। আজকের প্রজন্মের গায়কদের মধ্যে আরমান এক আলাদা জায়গা করে নিয়েছেন। বর্তমানে আরমান বিশ্রামে রয়েছেন এবং সুস্থ হয়ে দ্রুত আবার কাজে ফিরবেন বলেই আশা তার অনুরাগীদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

গায়ক আরমান মালিক হাসপাতালে

আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬