ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি দুর্নীতির অভিযোগে আলোচিত জামিলকে বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোতে পুনর্বাসন নীলফামারীতে তিস্তায় মাছের জালে আটকা পড়লো ৭ ফুটের অজগর নওগাঁয় আর্জেন্টিনাকে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বরগুনায় টেকসই উন্নয়ন ও সুশাসন নিয়ে তরুণ সংগঠকদের কর্মশালা আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রির পা বিচ্ছিন্ন ববি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’

ওসমানী মেডিকেলে ইনজেকশন সিন্ডিকেট: ঝুঁকিতে হিমোফিলিয়া রোগীদের জীবন

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জীবনরক্ষাকারী ইনজেকশন বণ্টনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীদের দাবি, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, সিলেট শাখার সভাপতি মো. ইসমাইল আলীর নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেটের মাধ্যমে এই ইনজেকশন বিতরণ করা হচ্ছে।
রোগীদের অভিযোগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ইনজেকশন প্রেসক্রিপশনে লিখে দেওয়ার পরও অনেক রোগী ইনজেকশন পাচ্ছেন না। তাদের দাবি, মো. ইসমাইল আলী হাসপাতাল কর্তৃপক্ষকে না বললে কখনো ইনজেকশন সরবরাহ করা হয় না। অথচ তিনি নিজের ব্যক্তিগত পরিচিত ও ঘনিষ্ঠদের জন্য নিয়মিত ইনজেকশনের ব্যবস্থা করে দেন।
একাধিক হিমোফিলিয়া রোগী জানান, ইনজেকশনের জন্য ফোন করলে মো. ইসমাইল আলী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ইনজেকশন না পাওয়ায় অনেক রোগী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের মতে, হিমোফিলিয়া রোগে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রোগীর মৃত্যুঝুঁকি অত্যন্ত বেশি।
রোগীদের অভিযোগ, একটি ব্যক্তিকেন্দ্রিক নিয়ন্ত্রণের কারণে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যত জিম্মি হয়ে পড়েছে। বিষয়টি জেনেও সংশ্লিষ্ট হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মো. ইসমাইল আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি

ওসমানী মেডিকেলে ইনজেকশন সিন্ডিকেট: ঝুঁকিতে হিমোফিলিয়া রোগীদের জীবন

আপডেট সময় ০২:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬