সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই আল ফাহাদ?

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

আইসিসি অ-১৯ বিশ্বকাপে আজ দারুণ এক দিন কাটালেন আল ফাহাদ। ৫ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন তিনি। যুব ক্রিকেটে নিজের নামটা জোরালোভাবে জানান দিলেন এই তরুণ পেসার।

মিচেল স্টার্ককে আদর্শ মানেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। মিচেল স্টার্ক সদ্যসমাপ্ত অ্যাশেজে শুরুর ওভারে উইকেট পাওয়া, শুরুতেই ইংলিশদের ভড়কে দেওয়াটাকে অভ্যাসে পরিণত করেছিলেন রীতিমতো।

তার মতো না হলেও ভারতকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন স্টার্ককে আইডল মানা এই ফাহাদ। ম্যাচের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারেই আয়ুশ মাহাত্রে আর বেদান্ত ত্রিবেদীকে ফিরিয়ে দিয়েছিলেন, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

ইনিংসের শেষ ভাগে ভারত যখন নিদেনপক্ষে ২৫০ রানের জন্য খেলছিল, তখন তিনি নেন আরও ৩ উইকেট। পাঁচ উইকেট তুলে নিয়ে তিনি পুরো ম্যাচের চিত্রটাই বদলে দেন।

ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না বাংলাদেশের প্রতিনিধি
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তার আরেক আইডল। চোটের সঙ্গে সখ্যতা তার কম নয়, ফাহাদেরও ঠিক তাই। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি যুব ক্রিকেট লিগ, যার ফলে এক পর্যায়ে তিনি ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার পাশে ছিল তার, অনুপ্রেরণা দিয়েছেন কোচরাও। যার ফলে আবারও ক্রিকেটে ফেরেন তিনি।

সেই চোট আজও তাকে চোখরাঙানি দিচ্ছিল। ম্যাচের ৩৯তম ওভারে ৪ বল করেই সরে যেতে হয়েছিল তাকে। তবে তা শেষে তিনি ফিরেছেন, বাংলাদেশও হাঁফ ছেড়ে বেঁচেছে তাতে। ফিরে এসে তিনিই মুড়ে দিয়েছেন ভারতের লেজটা।

পেসার আল ফাহাদ পড়াশোনার ময়দানেও বেশ ভালো। এসএসসি ও এইচএসসিতে দারুণ ফল করে এখন পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার বাবা জাকির হোসেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কাজ করেন। সেই বাবাই তাকে খেলার দুনিয়ায় নিয়ে আসেন। নিজ হাতে ভর্তি করিয়ে দেন মৌলভীবাজার ক্রিকেট একাডেমিতে। তারপর ধাপে ধাপে তিনি এসে উপস্থিত হয়েছেন যুব বিশ্বকাপের এই মঞ্চে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই আল ফাহাদ?

আপডেট সময় ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬