ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু’র ইন্তেকাল

জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সহ-সভাপতি অ্যাড. বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সহ সাংগঠনিক সম্পাদক মেছমাউল আলম মোহন ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সম্পাদক খাদিজা আক্তার পূর্নী।
এসময় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কুমিল্লার লাকসামে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সভাপতি নূর হাকিম বলেন, গণমাধ্যম মহলের অন্যতম ব্যক্তিত্ব বেলায়েত হোসেন টিপু’র ইন্তেকালে অত্যান্ত ক্ষতি হয়ে গেল। এই ব্যক্তির লেখা থেকে পাঠক বঞ্চিত হল। জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে এই জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল এবং জাতীয় দৈনিকটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তার হাত ধরেই ‘আশ্রয় প্রতিদিন’ দেশের পাঠক সমাজে একটি নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা’র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়। আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ঢাকার মতিঝিল প্লাজা (ফকিরাপুল) এলাকায় তার প্রধান সম্পাদকীয় কার্যালয় থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো। কেবল সাংবাদিকতা নয়, আইন পেশাতেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু’র ইন্তেকাল

আপডেট সময় ০২:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬