ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

টেকনাফ সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী কারাগারে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫২ রোহিঙ্গাকে কারগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে, দুপুরে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারী দুই বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদি হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হলে বিচারকের আদেশে বিকেলে তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে।

এদিকে টেকনাফ সীমান্তে বিশেষ টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে চলাচলের জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

টেকনাফ সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী কারাগারে

আপডেট সময় ১২:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬