ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মাত্র ৫ মিনিটেই ৫ কেজি, মটরশুঁটি ছাড়ানোর জাদুকরী কৌশল

  • লাইফস্টাইল
  • আপডেট সময় ০৬:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৬৭ বার পড়া হয়েছে

শীতের সকাল মানেই মটরশুঁটির কচুরি আর ঝাল ঝাল আলুর দম। যেকোনো রান্নায় মটরশুঁটি দিলেই খাবারের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মাছের ঝোল হোক বা ফুলকপির ডালনা, মুগের ডাল হোক বা পাঁচমিশালি সবজি— শীতকাল মানেই যেকোনো রান্নায় মটরশুঁটি পড়বেই পড়বে। শুধু স্বাদ নয়, এর স্বাস্থ্যগুণও অনেক। মটরশুঁটিতে ভরপুর পরিমাণে রয়েছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এ ছাড়াও ভিটামিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, খনিজ পদার্থে সমৃদ্ধ মটরশুঁটি শরীরের যত্ন নিতে দারুণ উপকারী। খেতে ভাল লাগলেও মটরশুঁটির খোসা ছাড়ানোর নাম শুনলেই যেন গায়ে জ্বর আসে। মটরশুঁটির খোসা ছাড়াতেই অনেকটা সময় বেরিয়ে যায়। ৫-১০ মিনিটেই প্রায় ৫ কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে ফেলা সম্ভব! ভাবছেন তো, কী করে?

১) কয়েক মিনিটের মধ্যে মটরশুঁটি সহজেই খোসা ছাড়িয়ে নিতে চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। একটি বড় পাত্রে জল গরম করে নিন। এ বার গ্যাস বন্ধ করে মটরশুঁটিগুলি জলে ফেলে দিন। তার পর পাত্রটি ২ মিনিট ঢেকে রাখুন। খুব বেশি ক্ষণ রাখবেন না যেন!

২) দুই মিনিট গরম জলে রাখার পরে সব মটরশুঁটি বরফ-ঠান্ডা জলে ফেলে দিন। তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তন মটরশুঁটির খোসাগুলিকে আলগা করে দেবে, যা মটরশুঁটির খোসা আলাদা করতে সাহায্য করবে।

৩) ঠান্ডা জল থেকে তুলে ফেলার পর মটরশুঁটির মাথার দিকটি কাঁচি দিয়ে কেটে দিন। এ বার পেছনের দিকে আলতো চাপ দিলেই মটরশুঁটিগুলি খুব সহজেই বেরিয়ে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মাত্র ৫ মিনিটেই ৫ কেজি, মটরশুঁটি ছাড়ানোর জাদুকরী কৌশল

আপডেট সময় ০৬:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬