ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

লামায় পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

​বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাইংপা মুরুং (৪৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।
​মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত দুইটায় সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার কাইংপা মুরুং ওই এলাকার মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।

​আজ সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় চংবট মুরুং পাড়ায় কাইংপা মুরুংয়ের মাচাংঘরে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

​ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির নথি পর্যালোচনা করে দেখা গেছে, কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে আলীকদম থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং-৩, জিআর নং-১৩৮/২০০২) এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি সাজা পরোয়ানা (মামলা নং-৪, জিআর নং-১৩৯/২০০২) রয়েছে। দ্রুত বিচার আইনের মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

​অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে লামা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

লামায় পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ০২:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬