ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

ফরিদপুর মেডিকেলে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধের হুমকি

ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা জুলফিকার হোসেন ওরফে জুয়েল। জুলফিকার হোসেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ সংক্রান্ত ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গতকাল রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের মিলনায়তনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক সৈয়দ আসিফ উল আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা জুলফিকার হোসেন বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রেখে যাব, অতীত ভুলে যান। আমি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিদায় নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখতে চাই। ১২ তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে, এই ফরিদপুর মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। প্রয়োজন নাই আমাদের মেডিকেল কলেজ।

তিনি আরও বলেন, মেডিকেলে রাজাকারের আশীর্বাদে রাজনীতি হবে আর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে পারবে না— এটা হতে পারে না। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে আবার ছাত্রদলে যোগ দেব। আলামত কিন্তু ভালো না।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলরের সভায় ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকে এ কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ খান মো. আরিফ জানান, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে জুলফিকার হোসেন তার বক্তব্যে কী বলেছেন, তা তিনি ঠিক খেয়াল নেই।

বিএনপি নেতা জুলফিকার হোসেন জানান, তিনি ওই বক্তব্য দিয়েছেন মেডিকেল কলেজ প্রশাসন ও শিবিরকে চাপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ আমল থেকেই শিবির মেডিকেলে সক্রিয়। এরা গুপ্তভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে সাধারণ ছাত্রদের ব্যানারে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর শিবির ভূমিকা রেখে মেডিকেলে ছাত্ররাজনীতি বন্ধ করে রেখেছে। এ কারণে ছাত্রদল মেডিকেল ক্যাম্পাসে ঢুকতে পারছে না। আজকে ড্যাবের অনুষ্ঠানে শিক্ষক-নার্স এলেও শিবির সাধারণ ছাত্রদের আসতে দেয়নি। এ প্রেক্ষাপটে আমি এ বক্তব্য দিয়েছি।

ওই অনুষ্ঠানে ড্যাবের ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ড্যাব ফরিদপুর জেলার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্যসচিব তানসিভ জুবায়ের। এছাড়াও কেন্দ্রীয় ড্যাবের সভাপতি প্রফেসর হারুন আল রশিদ অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

ফরিদপুর মেডিকেলে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধের হুমকি

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬