ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

বসতঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বসতঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নিখোঁজ রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মহিমা বেগম। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায় ও পরিবারের লোকজন জানান, বাবলু মিয়া দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তিনি রিকশার গ্যারেজ ও মেস চালান। দুই সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছেন। রোববার সন্ধ্যায় তাদের ঢাকা যাওয়ার কথা ছিল। তবে তারা যায়নি। সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরাও উঠে দেখতে পায় সব ঘরের দরজা বাইরে থেকে লাগানো। বাড়ির ছোট ছেলে বের হয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। তারা বাবাকে আশপাশে খুজে পায়নি। মরদেহের গলায় ও শরীরের বিভিন্নখানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত ধারালো একটি ছুরিও পাওয়া গেছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মরদে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা তার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে পারে। বা কেউ স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করতে পারে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

বসতঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬