ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

গোদাগাড়ীতে টাকা ধার না পেয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে টাকা ধার না পেয়ে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার (১১ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হৃদয় সরকার বাদী হয়ে স্থানীয় সুজন ও রানাসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিবাদী সুজন ও রানাসহ অন্যরা হৃদয় সরকারের কাছে টাকা ধার চাইতে যান। হৃদয় টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি স

কাল আনুমানিক ৭টার দিকে হৃদয় ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীগণ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুটে নেয়।
​স্থানীয়দের মারফত খবর পেয়ে হৃদয় ও তার স্ত্রী দ্রুত বাড়িতে ফিরলে বিবাদীদের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখতে পান। এ সময় লুটে নেওয়া টাকা ফেরত চাইলে বিবাদীরা হৃদয় ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে এবং পুনরায় জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
​ভুক্তভোগী হৃদয় সরকার জানান, আমি টাকা ধার দিতে না পারায় তারা আমার দীর্ঘদিনের জমানো টাকাগুলো লুট করে নিয়ে গেছে। এখন আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি।
​গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

গোদাগাড়ীতে টাকা ধার না পেয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় ১২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬