ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতে আটক ৫৩ বিদ্রোহী

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে এপারের টেকনাফে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ-বিজিবি তাদের আটক করে।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ৫৩ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, তারা বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্য। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের (১২) গায়ে লাগে। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।

গুলিবিদ্ধ শিশু আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে পরিবার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতে আটক ৫৩ বিদ্রোহী

আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬