ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা

তাজমহলের গেটে করোনা শনাক্তের পর ভারতে বিদেশি পর্যটক নিখোঁজ

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত রাজকীয় সমাধি এবং বৈশ্বিক সপ্তাশ্চার্যের একটি তাজমহল দেখতে দেশটিতে গিয়েছিলেন একজন বিদেশি পর্যটক। তবে তাজমহলে প্রবেশের আগেই ওই পর্যটকের করোনা শনাক্ত হয় এবং তাকে ওই স্থাপনায় প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।

তবে এরপর থেকেই নিখোঁজ রয়েছেন ওই পর্যটক। অভিযুক্ত ওই পর্যটক আর্জেন্টিনার নাগরিক এবং তাজমহল পরিদর্শনে সম্প্রতি তিনি ভারতে গিয়েছিলেন। বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, তাজমহলে স্ক্রিনিংয়ের সময় আর্জেন্টিনার ওই পর্যটকের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ হওয়ায় তাকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। ডা. শ্রীবাস্তব বলেছেন, বিদেশি ওই পর্যটক যোগাযোগের ভুল ঠিকানা দিয়েছেন এবং কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করা হচ্ছে।

এর আগে চীন থেকে ফিরে আসা এক ব্যক্তিকে গত ২৫ ডিসেম্বর তাজমহলে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল। এনডিটিভি বলছে, আগ্রার তাজমহল দেখতে প্রতিদিন প্রচুর পরিমাণে দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন। আর তাই কোভিড পরিস্থিতি মাথায় রেখে সরকারি নিয়ম অনুসারে স্থাপনাটি ভ্রমণের আগে পর্যটকদের কোভিড পরীক্ষা করাতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার

তাজমহলের গেটে করোনা শনাক্তের পর ভারতে বিদেশি পর্যটক নিখোঁজ

আপডেট সময় ০৩:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২