ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা

সিকিমে ব্যাপক তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা

সিকিমে আবারও তুষারপাত শুরু হয়েছে। বড়দিনের সকাল থেকেই পূর্ব সিকিমের নাথু লা, উত্তর সিকিমের লাচুং, লাচেনের মতো উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়েছিল। তার তিন দিন পর বুধবার দুপুর থেকে আবারও ব্যাপকভাবে তুষারপাত শুরু হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই সিকিমের আবহাওয়া ছিল থমথমে। বেলা বাড়তেই শুরু হয় তুষারপাত। বিকেলের মধ্যে উত্তর সিকিমের লাচুং, লাচেনসহ বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় বরফের সাদা চাদরে। মূলত উত্তর সিকিমের লাচুং ও লাচেন— এই দুই শহরে ব্যাপক তুষারপাত হয়েছে। দিনে তাপমাত্রা ছিল হিমাঙ্কের পাঁচ ডিগ্রিরও নিচে। রাতের তাপমাত্রা ছিল আরও নিম্নগামী। নতুন বছরের আগে এই আবহাওয়া বেশ উপভোগ করছেন পর্যটকরা।

ভারতের আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবে তুষারপাত হবে। দার্জিলিং পাহাড়ের নিচু এলাকাগুলোতে এখনও তুষারপাত হয়নি। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে দার্জিলিংয়ে বরফ পড়তে শুরু করেছিল। এবারও ডিসেম্বরের শেষে পাহাড়ের কিছু জায়গায় তুষারপাত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার

সিকিমে ব্যাপক তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা

আপডেট সময় ০৩:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২