ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

বগুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন

বগুড়া স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে এক ব্যক্তির দুটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনের এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, গুরুতর আহত মো. মিলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন বুধবার সন্ধ্যা ৬টা দিকে বগুড়ায় পৌঁছে। তিন মিনিট যাত্রাবিরতি শেষে ট্রেনটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি বলেন, মিলন নামে ওই ব্যক্তি ট্রেনটিতে ওঠার জন্য দৌড় শুরু করেন। তিনি শেষ বগির হাতল ধরেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে পিছলে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার দুই পা থেতলে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তিনি মাথাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, আহত মিলন গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে কলোনিতে থাকতেন বলে শুনেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

বগুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২