রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুইটি এবং পীরগঞ্জ সদর ইউনিয়নের একটি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাটাগুলো। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, ইন্সপেক্টর মাসুদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতায় যুক্ত ছিলেন- র্যাব, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ বিভাগের লোকবল এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 





















