ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

মেট্রোরেলে কোথায় যেতে কত খরচ পড়বে

বাংলাদেশে প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। যাত্রীদের সুবিধার্থে দ্রুতগতির সম্পূর্ণ বিদ্যুৎচালিত এই মেট্রোরেলের প্রতিটি কোচ শীততাপ নিয়ন্ত্রিত (এসি)। যার মধ্য দিয়ে বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করেছে। নিশ্চয়ই আপনি একবার হলেও অত্যাধুনিক এই পরিবহন ব্যবহার করবেন। তাই চলুন জেনে নিই মেট্রোরেলে চড়তে কত টাকা ভাড়া দিতে হবে।

মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর ভাড়া নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। মেট্রোরেল আইন ২০১৫ এর ধারা ১৭ অনুসারে সরকারের নির্দেশে এমআরটি লাইন-৬ এর যাত্রী প্রতি ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেলের পরিচালন ব্যয়, জনগণের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে মেট্রোরেল বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সেই ভাড়া অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

মেট্রোরেলের স্টেশন ভিত্তিক ভাড়ার তালিকায় দেখা গেছে, মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা; পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা; শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা; আগারগাঁও ও বিজয় সরণি স্টেশনের ভাড়া ৬০ টাকা; ফার্মগেট ৭০ টাকা; কারওয়ান বাজার ও শাহবাগ ৮০ টাকা; ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ৯০ টাকা এবং মতিঝিল ও কমলাপুর স্টেশনের ভাড়া ১০০ টাকা।

একইভাবে কমলাপুর থেকে মতিঝিল, সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের ভাড়া ২০ টাকা; শাহবাগ এবং কাওরান বাজার স্টেশনের ভাড়া ৩০ টাকা; ফার্মগেট ৪০ টাকা; বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা; শেওড়াপাড়া ৬০ টাকা; কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা; উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৯০ টাকা এবং উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশনের ভাড়া ১০০ টাকা।

এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, যারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তাদের মেট্রোরেলে কোনো পেমেন্ট করতে হবে না। মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

মেট্রোরেলে কোথায় যেতে কত খরচ পড়বে

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২