সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

টস জিতে ব্যাটিংয়ে নোয়াখালী

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। হারের বৃত্ত ভেঙে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া দলটি আজ মাঠে নেমেছে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে। বিপিএলের ১৩তম এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে নোয়াখালীর। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক হায়দার আলী।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। আসরের চতুর্থ ম্যাচে এই দুই দলের প্রথম লড়াইটি ছিল চরম নাটকীয়তায় ভরপুর, যেখানে শেষ বলে গিয়ে ১ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছিল সিলেট। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আজ নোয়াখালীর সামনে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেস এখন পর্যন্ত খেলা ৩টি ম্যাচের সবকটিতেই হেরেছে। দলের শক্তি বাড়াতে আজকের ম্যাচে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাংলাদেশি তারকা সৌম্য সরকার এবং আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। তাদের অন্তর্ভুক্তি দলটির জয়ে ফেরার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, মাশরাফি বিন মর্তুজার সিলেট টাইটান্স ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। গতকালই তারা চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। তাই ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া তারাও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

টস জিতে ব্যাটিংয়ে নোয়াখালী

আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬