সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

হিরো থেকে ভিলেন, প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে জেতালেন বার্সাকে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

খুব বেশিদিন আগের কথা নয়, গত মে মাসে এস্পানিওলকে রেলিগেশন (লিগ থেকে অবনমন) থেকে বাঁচিয়েছিলেন হুয়ান গার্সিয়া। লাস পালমাসের বিপক্ষে স্প্যানিশ ক্লাবটি জিতেছিল ২-০ ব্যবধানে। যেখানে চারটি সেভ করে গোলবার অক্ষুণ্ন রাখা গার্সিয়াকে এস্পানিওল দর্শকরা মাথায় তুলে উদযাপন করেছে। সেই গোলরক্ষক এখন বার্সেলোনার, প্রতিপক্ষ দলের হয়ে তিনি যখন এস্পানিওলে গেলেন গ্যালারিতে তখন সম্পূর্ণ বিপরীত দৃশ্য।

এস্পানিওলের মাঠে খেলতে আসার আগে দর্শকদের বিরূপ পরিস্থিতি বিবেচনায় স্টেডিয়ামে বার্সেলোনার জার্সি, ক্যাপসহ প্রতীকি যেকোনো বস্তু নিষিদ্ধ করা হয়। সর্বশেষ গ্রীষ্মের দলবদলে হুয়ান গার্সিয়ার স্প্যানিশ চ্যাম্পিয়নদের দলে যুক্ত হওয়ার বিষয়টি মানতে পারেনি এস্পানিওলের সমর্থকরা। গতকাল (শনিবার) ম্যাচের আগে থেকেই গার্সিয়াকে লক্ষ্য করে ব্যানার টানানো হয়, যেখানে ইঁদুরের ছবি ও তার মুখসংবলিত ভুয়া টাকার নোট প্রদর্শিত হয়। অর্থাৎ, টাকার লোভে তিনি বার্সায় যোগ দিয়েছেন!

অবশ্য বিরূপ পরিস্থিতিতেও কিক-অফের আগে গার্সিয়া শান্তশিষ্ট ছিলেন বলে জানান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি সাবেক এস্পানিওল গোলরক্ষককে বিশ্বের সেরা গোলকিপারদের একজন হিসেবে প্রশংসা করেছেন। কাতালান ডার্বিতে নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে তারই স্বাক্ষর রাখেন। পাশাপাশি গার্সিয়া ম্যাচসেরাও হয়েছেন। গার্সিয়ার দুর্দান্ত কয়েকটি সেভে বার্সেলোনা ২-০ ব্যবধানে জয় পায়। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা পয়েন্ট বেড়ে ৪৯-এ দাঁড়িয়েছে।

বার্সা-এস্পানিওল ম্যাচে মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়া গার্সিয়াকে নিয়ে ফ্লিক বলেন, ‘সবার আগে আমাকে হুয়ান গার্সিয়াকে ধন্যবাদ দিতে হবে। সে বিশ্বের সেরা গোলকিপারদের একজন। আমরা চাপে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি– এটাই লা লিগার প্রতি আমাদের বার্তা। অবশ্যই আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বরাবরের মতোই শান্ত, মনোযোগী আর আত্মবিশ্বাসী দেখেছি। বড় দলগুলোর সেরা গোলকিপার থাকে, সে তাদেরই একজন।’

শত্রুভাবাপন্ন পরিবেশের মাঝেও গার্সিয়ার মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন বার্সেলোনার এই জার্মান কোচ। আরসিডিই স্টেডিয়ামে ফেরার সময় তাকে দুয়ো দেওয়া হয়, কারণ এখানেই এস্পানিওলের হয়ে তিনি উত্থান পর্ব কাটিয়েছেন। ফ্লিক বলেন, ‘অসাধারণ। এখানে সে যা অভিজ্ঞতা অর্জন করেছে, তা কখনও ভুলবে না। এস্পানিওলই তাকে সুযোগ করে দিয়েছিল। এখন সে আমাদের খেলোয়াড়, আর এই জয়ের অন্যতম কারণ সে।’

অন্যদিকে, নিজের হারের জন্য আক্ষেপ করলেও সাবেক শিষ্য গার্সিয়াকে নিয়ে কথা বলতে রাজি নন এস্পানিওল কোচ মানোলো গঞ্জালেস, ‘আমি হুয়ানকে নিয়ে কথা বলব না। আমি যা বলব, তা বিকৃত (উপস্থাপন) করা হবে। আমি সেদিকে যেতে চাই না। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে… আজ আমাদেরই জেতা উচিত ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

হিরো থেকে ভিলেন, প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে জেতালেন বার্সাকে

আপডেট সময় ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬