সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জাপান সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান সরকার। জাপানি সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপানে সাগর পড়েছে ।

এর আগে দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছিল। জাপানি সরকারের সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন-এর বাইরে পড়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওযা যায়নি। উপকূলরক্ষীরা ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতে সতর্ক করেছে।

এর আগে, উত্তর কোরিয়া গত বছরের ২৮ ডিসেম্বর দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। রোববার কোরীয় উপদ্বীপের পশ্চিমে পীত সাগরে এই পরীক্ষা চালানো হয়। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ তখন জানিয়েছিল, বিদেশি হুমকির বিরুদ্ধে ‘যুদ্ধ প্রস্তুতি’ যাচাই করতেই এই মহড়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬