সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

বগুড়ার পর ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ

বগুড়া-৬ আসনের পর এবার রাজধানী ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন।

এর আগে একই দিন সকালে বগুড়া-৬ (সদর) আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সেখানকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ দুই আসনে ধানের শীষের কান্ডারি হিসেবে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার পথে আর কোনো আইনি বাধা রইল না।

ঢাকা-১৭ আসনে যাচাই-বাছাইকালে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

বগুড়ার পর ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬