ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত মৌলভীবাজারে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কে জড়ালেন জিতু কামাল গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা ঈদুল ফিতরে উদযাপনে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শামসুদ্দীন কামাল বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিমদের ঈদ উপহার গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক মাতৃভূমির স্টাফ রিপোর্টার মোছাদ্দেক সৈকত

৩২ লাখ মানুষের জনসমুদ্র! খালেদা জিয়ার জানাজায় উপস্থিতির অবিশ্বাস্য পরিসংখ্যান দিল ‘দ্য ডিসেন্ট’

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৮২১ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত জনসমাগম নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় জনস্রোত কারওয়ান বাজার থেকে শুরু করে শ্যামলীর শিশুমেলা পর্যন্ত বিস্তৃত ছিল। খালি চোখে এই সংখ্যা নিরূপণ করা অসম্ভব হলেও অনুসন্ধানী প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ গুগল ম্যাপ ও জনসংখ্যা বিজ্ঞানীদের সহায়তায় একটি সম্ভাব্য পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, জানাজায় অন্তত ৩২ লাখ মানুষের সমাগম হয়েছিল।

প্রতিবেদনে দেখা যায়, জানাজার মূল কেন্দ্র ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠ। কিন্তু মানুষের ঢল উপচে পড়ে মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশ, খামারবাড়ি মোড় হয়ে ফার্মগেট এবং সেখান থেকে কারওয়ান বাজার মোড় পর্যন্ত। অন্যদিকে ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে আগারগাঁও মেট্রো স্টেশন এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা পর্যন্ত মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। একইভাবে শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য।

গুগল ম্যাপের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, জানাজায় মানুষ দাঁড়িয়েছিল এমন রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৩ দশমিক ০৪ কিলোমিটার। রাস্তার গড় প্রশস্ততা ২৪ মিটার (ফুটপাত বাদে ৮০ ফুট) ধরলে মোট রাস্তার আয়তন দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে দুটি মাঠে জানাজা হয়েছে, তার মোট আয়তন ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার। সব মিলিয়ে প্রায় ৪ লাখ ৫৯৬ বর্গমিটার এলাকায় মানুষ অবস্থান নিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক জানান, সাধারণত কোনো সমাবেশে প্রতি বর্গমিটারে ৪ জন মানুষ ধরা হলেও বুধবারের পরিস্থিতিতে ভিড় ছিল অত্যন্ত ঠাসা। এমন অবস্থায় প্রতি বর্গমিটারে ৬ থেকে ৮ জন মানুষ দাঁড়ানো সম্ভব।

এই হিসাব অনুযায়ী:

  • প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে উপস্থিতির সংখ্যা দাঁড়ায় প্রায় ১৬ লাখ

  • প্রতি বর্গমিটারে ৬ জন ধরলে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ২৪ লাখ

  • আর প্রতি বর্গমিটারে ৮ জন করে হিসাব করলে জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই হিসাবের বাইরেও ঢাকার বিভিন্ন মেট্রো স্টেশন, ভবনের ছাদ এবং অলিগলিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষ জানাজায় শরিক হয়েছেন, যা এই গণনার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত সংখ্যা ৩২ লাখেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

৩২ লাখ মানুষের জনসমুদ্র! খালেদা জিয়ার জানাজায় উপস্থিতির অবিশ্বাস্য পরিসংখ্যান দিল ‘দ্য ডিসেন্ট’

আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬