ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বগুড়ায় তালাকে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত

বগুড়ার ধুনটে বিয়ে বিচ্ছেদে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন বড় ভাই। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নিমগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই ভাই একই গ্রামের জনাব আলীর ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মিয়া দুই সন্তানের জনক। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সকালে বিয়ে বিচ্ছেদ বাধা দেন বড় ভাই কামাল পাশা (৬০)। এ নিয়ে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বপন মিয়া ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে কামাল পাশাকে আঘাত করেন। পরে স্থানীয়রা ছুটে এসে স্বপনকে আটক করেন। আহত কামাল পাশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে স্বপন মিয়া বলেন, বউয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কিন্তু বড় ভাই তালাক দিতে নিষেধ করে মঙ্গলবার সকালে বকাঝকা করে। এ কারণে রাগের মাথায় তাকে ছুরি দিয়ে আঘাত করেছি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমকে জানান, স্বপনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল

বগুড়ায় তালাকে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত

আপডেট সময় ০১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২