ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনা দুইজন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে ৫ জন যাত্রী ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি বড় ট্রাক। পরে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন এবং আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে ট্রাকচালক পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি পাশাপাশি দুর্ঘটনা কবলিতে অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩

আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫