ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

শীতের সকালে খালে টানা একশবার ডুব, ৫০০ টাকার বাজিতে প্রাণ গেল কৃষকের

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে খালে টানা একশবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা রাজাপুর উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে দীর্ঘ সময় পরিশ্রম করায় তার শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা একশবার ডুব দেওয়ার বাজি ধরেন তিনি।

এরপর বাবুল মোল্লা খালি গায়ে খালে নেমে একটানা একশবার ডুব দেন। এ সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা তাকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ

শীতের সকালে খালে টানা একশবার ডুব, ৫০০ টাকার বাজিতে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫