ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযানে ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

এ ছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় তানভীর ও সজিব নামে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকসহ আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫