ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ফেনী-২ আসনে মনোনয়নপত্র নিলেন এবি পার্টির চেয়ারম্যান

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এবি পার্টির জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে ভোটার অন্ধ হন না, তিনি অবশ্যই নাগরিক অধিকারের কথা নিশ্চিত হয়েই ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক পদযাত্রা, বন্দোবস্তের জন্যই আমার নির্বাচনে অংশগ্রহণ করা। সেই নতুন ধারা সুগম করার জন্য ফেনীর ভোটারদের প্রতি আহ্বান থাকবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে সন্তোষজনক নয়। এমন অবস্থা চলমান থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক বা উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে যাবে। শরিফ ওসমান হাদির মতো আর যেন একজন প্রার্থীও এমন কিছুর শিকার না হন সেজন্য সরকারকে সচেষ্ট হতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে মনে হচ্ছে নির্বাচন কমিশনের তিন স্তরের নিরাপত্তা শুধু ফাঁকা বুলি।

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের রাজনীতিতে কারাভোগ করেন মজিবুর রহমান মঞ্জু। গেল বছরের ৫ আগস্ট পরবর্তী নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ফেনী-২ আসনে মনোনয়নপত্র নিলেন এবি পার্টির চেয়ারম্যান

আপডেট সময় ০৬:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫