ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই। আজ যে নমিনেশনপত্র আমি সংগ্রহ করেছি, তা শুধু বাংলাদেশ জামায়াতে ইসলাম বা শফিকুল ইসলাম মাসুদের নয়, বরং এটি বাউফলের সম্মানিত নাগরিক ভোটারদের পক্ষ থেকে নেওয়া। এখানকার ভোটাররাই এই নমিনেশনের মূল মালিক। তারাই নিজেদের বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩০০টি মামলা ছিল। ৬৭ দিন রিমান্ডে রেখে আমাকে পঙ্গু করার পরিকল্পনা করা হয়েছিল। পঙ্গুত্ববরণ করে আমাকে দুই বছর হুইলচেয়ারে জীবনযাপন করতে হয়েছে। আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে। আমাকে প্রায় এক সপ্তাহ গুম করে রাখা হয়েছিল, ক্রসফায়ার দেওয়াই ছিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তায়ালা আমাকে যে জীবন দিয়েছেন, তা আমি বাউফলবাসীর জন্য দান করতে চাই। বাউফলবাসীর কাছে দোয়া চাই ও শুভেচ্ছা জানাই। বাউফলবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের খাদেম হতে পারলে আমরা গর্বিত হব। ইনশাআল্লাহ, এবার আমরা বাউফলবাসীকেই এমপি বানাবো।

বাউফলের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে ইতোমধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এ সময় পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুল ইসলাম মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির শহীদুল আলম তালুকদার ও এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ০৪:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫