ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে ঘন কুয়াশায় একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলেও জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে যানগুলো পরপর ধাক্কা দিলে যানবাহনগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে কয়েকটি যানবাহনে ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এতে ১০ মিনিটের মতো সময় যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ

আপডেট সময় ০২:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫