ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কোটা ও বৈষম্যের মাধ্যমে বাঙালিদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে : হাবীব আজম

  • আহমদ বিলাল খান
  • আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বি‌শিষ্টজন সংবর্ধনা, ‌পি‌সি‌সি‌পি’র ৫ম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ও মহান বিজয় দিবস উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

হাবীব আজম বলেন, সরকার বাঙালিদের সর্বদিক দিয়ে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। এককভাবে উপজাতিদের কোটা সুবিধা দিয়ে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাঙালিরা মেধা ও কোটা প্রথার কারণে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, কোটায় পড়াশোনা করে তারা চাকরিতেও কোটা পেয়ে সর্বত্র সুযোগ-সুবিধা ভোগ করছে, যার ফলে বাঙালিরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে পরিকল্পিত বৈষম্য হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের নীতির কারণে পাহাড়ে সামাজিক ভারসাম্য ও ন্যায্যতা ক্ষুণ্ন হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আলম খান। সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুর হাসান। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কোটা ও বৈষম্যের মাধ্যমে বাঙালিদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে : হাবীব আজম

আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫