ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

তারেক রহমানের সংবর্ধনায় মুন্সীগঞ্জ থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জ থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জেলা বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে।

নেতাকর্মীদের বহনের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে দুই শতাধিকেরও বেশি বাস ভাড়া করা হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় বাসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনে করেও তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। এছাড়া মুন্সীগঞ্জের অনেক নেতাকর্মী ঢাকা শহরে বসবাস করায় তারা ঢাকা থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে বিএনপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে বাসসহ বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হবেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলসহ অন্যান্য ব্যক্তিগত পরিবহনে করে ঘটনাস্থলে যাবেন।

এ ব্যাপারে বিএনপি কর্মী রাসেল ঢালী বলেন, আমরা মুন্সীগঞ্জ বিএনপির রাজনীতি করলেও পেশাগত কারণে ঢাকায় অবস্থান করি। তাই আমরা ঢাকা থেকেই সমাবেশস্থলে জড়ো হবো।

এ ব্যাপারে বেতকা পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নুর হোসেন সর্দার বলেন, আমার দুটি বাস রাসেল মল্লিক নামের একজন বিএনপি নেতা ভাড়া করেছেন। বিচ্ছিন্নভাবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই বাস ভাড়া করছেন। আমরা আশা করছি, আমাদের পরিবহনের ১৫ থেকে ২০টি বাস ভাড়া হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন বলেন, মুন্সীগঞ্জ থেকে ২৫ হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হবেন। শুধু টঙ্গিবাড়ী উপজেলা থেকেই ৪০ থেকে ৫০টি বাস ভাড়া করা হয়েছে। এভাবে পুরো জেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতেও যাবেন। ঢাকায় অবস্থানরত আমাদের অনেক নেতাকর্মী ঢাকা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, আমরা বেশ কিছু বাস ভাড়া করছি। তবে মুন্সীগঞ্জ থেকে ঢাকা খুব কাছাকাছি হওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করবেন। আমাদের ঢাকার ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ দিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যেভাবে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাতে আমরা ঠিক কতজন নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে পারবো, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরও মুন্সীগঞ্জ সদর থেকেই অন্তত ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ওই দিন ঘটনাস্থলে জড়ো হবেন বলে আমরা আশা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

তারেক রহমানের সংবর্ধনায় মুন্সীগঞ্জ থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫