ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

জামিনে বেরিয়ে আবারও ভবভদ্রী গ্রামের বাপাউবো’র খালপাড়ে অবৈধ দোকানঘর নির্মাণ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর মালিকানাধীন খালের পাড় দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ভূমিদস্যু জামিনে মুক্ত হয়ে ফের একই স্থানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন- এমন অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামে বাপাউবো’র জমিতে খালের পাড় দখল করে দোকানঘর নির্মাণকালে পুলিশ অভিযান চালিয়ে মোঃ আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৩, নোয়াখালী থেকে জামিন লাভ করেন।
কিন্তু অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে তিনি কোনো তোয়াক্কা না করেই আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুনরায় ওই সরকারি জমিতে ঢালাই দিয়ে পাকা পিলার স্থাপন করে দোকানঘরটি সম্পূর্ণভাবে মজবুত করার কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণকাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গ্রেপ্তারের আগের ঘটনার বিবরণ
কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, নোয়াখালী সূত্রে জানা যায়,
বেগমগঞ্জ মডেল থানার জিডি নং-৭৯৭ (তারিখ: ১৫/০৩/২০২০ইং) এর প্রেক্ষিতে মোঃ আবুল কাশেমকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
জিডি ও পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়,
১৫ মার্চ ২০২০ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের ডাক্তার বাড়ির সামনে একটি সরকারি জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মারামারির প্রস্তুতি চলছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিলে বেগমগঞ্জ মডেল থানার এসআই মোঃ শাহীন আক্তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের সংঘর্ষ রোধে মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করেন।
স্থানীয়দের ক্ষোভ ও প্রশ্ন
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন- একবার গ্রেপ্তার ও আদালতে সোপর্দ হওয়ার পরও কীভাবে একই ব্যক্তি আবারও একই সরকারি জমিতে প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যেতে পারেন? তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি কোথায়?
তারা দ্রুত অবৈধ নির্মাণ বন্ধ, বাপাউবো’র জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

জামিনে বেরিয়ে আবারও ভবভদ্রী গ্রামের বাপাউবো’র খালপাড়ে অবৈধ দোকানঘর নির্মাণ

আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫