ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ৫ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি, থানায় জিডি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি ও লাশ গুমের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

হুমকির শিকারদের মধ্যে রয়েছেন, সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাঈম হাসান এবং জেলা এনসিপির সদস্য হায়দার আলী। রোববার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির বিবরণে উল্লেখ করা হয়, রোববার দুপুর ১টা ২৯ মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে মো. মুজাহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে ধারাবাহিকভাবে হত্যার পরিকল্পনার কথাও বলা হয়।

জুলাইযোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই তারা নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সর্বশেষ হুমকিতে সাংবাদিক এহসানসহ ছয়জনকে হত্যার কথা বলা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে জানানো হলে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

এহসান বিন মুজাহির বলেন, অনিয়ম-দুর্নীতি ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে এর আগেও তিনি একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন। পূর্ববর্তী জিডিগুলোর কার্যকর অগ্রগতি না হওয়ায় নতুন করে দেওয়া হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন বলেন, সাংবাদিক এহসানকে হত্যার হুমকির ঘটনায় প্রেসক্লাব তীব্র নিন্দা জানায়। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনশৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ৫ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় ০২:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫