ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত দশজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার, সদস্য শফিকুর রহমান সাগর, আবিদ খান, ছাত্রদলের কর্মী আরমান দরজি, নিরব তালুকদার, রাকিব তালুকদার, হাওলাদার মোহাম্মদ আকাশ। তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান নাঈম বেপারী, বিএনপির কর্মী মোহাম্মদ আলী এবং জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এনসিপির নেতাকর্মীরা শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকা দিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনায় দুই দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, আমাদের ছাত্রদলের এক কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ে। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, আমরা হাদি হত্যার বিচার এবং খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে পড়ে এবং আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। আমরাও এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় ০৯:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫