ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সংবাদমাধ্যমের ওপর হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে হামলা পুরো জাতির জন্য উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আর টিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর,দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুজ্জামান শেখ, news24 এর জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, এখন টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান মনির, সাংবাদিক শাহাজাদী সুলতানা এছাড়াও জেলার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫