ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহনের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়।

জানা যায়, এর আগে পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ওই কর্মসূচির অংশ হিসেবে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫৫১ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরিক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে গত ১ সপ্তাহ বিক্ষোভ মিছিল করে আসছেন তারা। এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ দফার প্রজ্ঞাপন চেয়ে মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি তদন্ত সঞ্জিত চন্দ্র নাথ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেওয়া হয়। এছাড়া বরিশাল ডিসি পক্ষ দিয়ে তাদের দাবি যৌক্তিক বলে উপর মহলে কথা বলার আশ্বাস দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি. এ.ই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, ১৭ ডিসেম্বর বুধবার দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের ২৮৬ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অন্যান্য সেমিস্টার আরও ২৬৫জনসহ মোট ৫৫১ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। আমার কক্ষসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ ২২ ডিসেম্বর তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। আমি বিষয়টি নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের দাবিগুলো আমি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৪:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫